

A Score to Settle (2019)
উনিশ বছর কারাভোগের পর ফ্র্যাঙ্ক মুক্তি পায়, শরীরে বাসা বেঁধেছে মারণব্যাধি। জীবনের অন্তিম লগ্নে পুরোনো দিনের হিসাব মেটাতে সে বদ্ধপরিকর। একদিকে বহু বছর আগে ফেলে আসা ছেলেকে খুঁজে বের করার তাগিদ, অন্যদিকে যৌবনের সেই গ্যাংয়ের উপর রক্তক্ষয়ী প্রতিশোধ স্পৃহা তাকে চালিত করে। মৃত্যুপথযাত্রী, হারানোর ভয় যার নেই, সে আর কী করতে পারে, সেটাই দেখার বিষয়।








