

A Prayer Before Dawn (2018)
"এ প্রেয়ার বিফোর ডন" (২০১৭): চীন, আমেরিকা সহ বিভিন্ন দেশে চিত্রায়িত, সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি মুক্তি পায় ২০১৮ সালে। থাইল্যান্ডের কুখ্যাত কারাগারে বন্দী ব্রিটিশ বক্সার বিলি মুর গ্যাংওয়ার থেকে ধর্ষণ—সবকিছুর সাক্ষী থাকে। মাদক থেকে দূরে থাকতে চাওয়া বিলি মুয়ে থাই টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পায়। মুক্তির আশায় লড়াকু বিলি এক অসম জীবনসংগ্রামে ঝাঁপিয়ে পড়ে, যেখানে প্রতিটি মুহূর্ত যেন এক একটি নতুন যুদ্ধ।






