

13 (2010)
ওহাইওর এক মফস্বলে, ইলেক্ট্রিশিয়ান ভিন্স (স্যাম রাইলি), বাবার দুর্ঘটনার ঋণে জর্জরিত। দিনরাত কাজ করতে গিয়ে, এক বাড়িতে সে শোনে এক রহস্যময় ফোনালাপ, দেখে একটি হলুদ খাম। পরদিন সেই লোকটির আকস্মিক মৃত্যুতে ভিন্সের হাতে আসে খামটি। এরপরই ভিন্সের জীবন মোড় নেয়, জড়িয়ে পরে এক ভয়ংকর, গোপন জুয়ার চক্রে, যেখানে ধনী হওয়ার হাতছানি মৃত্যুর সমান। অবশেষে, ভিন্স বুঝতে পারে, তার হাতে থাকা বন্দুকের ট্রিগারই এখন তার ভাগ্য নির্ধারণ করবে।








